প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার বদ্ধ পরিকর: রমেশ চন্দ্র সেন

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৬:১৫
ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। কমলমতি শিশুদের মনোযোগ বাড়াতে আনন্দমুখর পরিবেশে পাঠদান করাতে হবে। তাহলে শিশুরা স্কুলগামী হবে। 
  
সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর চণ্ডীপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারেছ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুর রহমান খোকন, শিল্প ও বাণিজ্য সম্পাদক, এসএম শামসুজ্জামান দুলাল, উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল হক সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চণ্ডীপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষীর মোহন রায়।