মিয়ানমারে বিজিবি-বিজিপি বৈঠক মঙ্গলবার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৮:০১
 
মিয়ানমারের মংডুতে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
 
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মো. আজহারুল আলম জানান, মঙ্গলবার মিয়ানমারের মংডুতে পতাকা  বৈঠক অনুষ্ঠিত হবে। দুদেশের সীমান্ত দিয়ে সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ, মাদকপাচার ও মানবপাচাররোধ নিয়ে আলোচনা হবে।
 
পতাকা বৈঠকে অংশ নিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে  টেকনাফ স্থলবন্দর দিয়ে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিমের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল রওনা দিবেন।