অর্থ মন্ত্রণালয়ের ইকোনোমিক রিলেশন্স ডিভিশন (ইআরডি) এর অতিরিক্ত সচিব ড. নাহিদ রশীদ এর নেতৃত্বে ইআরডি ও জিআইজেড এর একটি প্রতিনিধি দল সম্প্রতি লাফার্জহোলসিম লিমিটেড বাংলাদেশ (এলএইচবিএল) এর করপোরেট অফিসে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। তাদের স্বাগত জানান কোম্পানির প্রকিউরমেন্ট ও লজিস্টিক ডিরেক্টর আরিফ ভূইয়া
০০০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড গত শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে। ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজাসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া, রংপুর ও রাজশাহী জোনের এজেন্ট ব্যাংকিং “ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী
০০০০০০
এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলে গ্রাহকদের সম্মানে বগুড়ার নাজ গার্ডেনে সম্প্রতি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এম.পি। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নান
