চীনে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ১০ জনের মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২০:৩৮
চীনের শ্যানডং প্রদেশে স্টেইনলেস স্টিলের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো বহু মানুষ বিষক্রিয়ার শিকার হয়েছেন।
 
রবিবার কারখানাটি থেকে গ্যাস ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে পাঁচ জনের মৃত্যু হয়। অপর পাঁচ জন হাসপাতালে মারা যান। বিষাক্ত গ্যাস ছড়ানোর কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ। গত ১৩ আগস্ট চীনের বন্দরনগরী তিয়াজিনে ভয়াবহ বিস্ফোরণে ১৪০ জন নিহত হওয়ার পর কারখানার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চীন।
 
ফুকাই স্টেইনলেস স্টিল কোম্পানির কারখানা থেকে এই গ্যাস ছড়ায়। এর জন্য কোম্পানিটিকে দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি