রেলওয়ের উন্নয়নে প্রায় আড়াই লাখ কোটি টাকার প্রকল্প

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২২:৫৩
রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকার ৪১ টি প্রকল্পের জন্য দুই লাখ ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।  ২০১৮ সালের মধ্যে সেতুসহ খুলনা-মংলা রেল লাইন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।
 
সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়।
 
এতে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ‘বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে রেলের উন্নয়ন করা হবে। ট্রেনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।’