জেলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রমজান আলি (৪৫) নামে এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। রবিবার রাত ২টার দিকে শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাজনগর গ্রামের নিহত রমজান শেখকে পুলিশ জামায়াত নেতা হিসেবে দাবি করলেও স্থানীয়রা তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে রমজান শেখের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাত দুইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে রমজানকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা গুলি চালায়। পুলিশ ও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রমজান গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গুলি বিনিময়ে আহত চার পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। তিনি আরো জানান, ২০১৩ সালে র্যাব সদস্যদের মারধর করা, তাদের অস্ত্র কেড়ে নেয়া ও পুলিশের উপর হামলাসহ রমজান বেশ কিছু মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি এলজি শার্টার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় জামায়াতের একজন নেতা।
রমজানের পরিবারের সদস্যরা দাবি করেন বিএনপি করায় বন্দুকযুদ্ধের নামে রমজানকে হত্যা করা হয়েছে।
