মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৮

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ২০:১৮
মেহেরপুরে বিশেষ অভিযানে  নাশকতার অভিযোগে ৪ জন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন মামলার ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোমবার দিবাগত সারারাত ও মঙ্গলবার ভোর পযর্ন্ত অভিযান চালিয়ে জেলার সদর, মুজিবনগর ও গাংনী থানার বিভিন্ন স্থান থেকে ৩ জন বিএনপি ও ১জন জামায়াতের কর্মীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
তাদের মধ্যে জি আর মামলার ১ জন, ১৫১ ধারায় ৪ জন ও নিয়মিত মামলায় ৩ জন রয়েছেন।