নাচোলে ফেনসিডিলসহ প্রাইভেটকার আটক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১২:৫৬
 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর নামক স্থান থেকে গাড়িটি আটক করা হয়।
 
নাচাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাসিরুদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর নামক স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় একটি প্রাইভেটকার পাহাড়পুরের রাস্তা দিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেলে গাড়ির চালকসহ আরো একজন পালিয়ে যায়। এ সময় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল জব্দ করে।
 
এই ব্যাপারে নাচোল থানায় মাদক আইনে মামলা হয়েছে।