গাইবান্ধায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৫
 
গাইবান্ধায় গৃহবধূ ধর্ষণ মামলায় খায়রুল ইসলাম (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
 
মঙ্গলবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুলালের বিচারক রত্নেশ্বর ভট্রাচার্জ এ দণ্ডাদেশ প্রদান করেন। খায়রুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া  গ্রামের আব্দুল করিমের ছেলে। 
 
রাষ্ট্রপক্ষের আইনজীবি পি.পি মহিবুল হক মোহন জানান, ২০০৫ সালের ৫ মে রাতে সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামের এক গৃহবধূকে প্রতিবেশি খায়রুল ইসলাম ধর্ষণ করে।