নিয়ম মেনে শিল্প চালাতে হবে : সুলতানা কামাল

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৮:২৫
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, নিয়মনীতি মেনে শিল্প চালাতে হবে। অন্যথায় হবিগঞ্জের মাধপুর থেকে কার্যক্রম গুটিয়ে চলে যেতে হবে।
 
মঙ্গলবার মাধবপুর উপজেলার এখতিয়ারপুরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বাপা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, জেলা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী ও ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল হোসেন মনু।