যশোরের কেশবপুর উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার উপজেলার বালিয়াডাঙ্গা দেবালয় বিএম কলেজ, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, মধ্য রাতে বালিয়াডাঙ্গা দেবালয় বিএম কলেজের পাঁচটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা নগদ ১৭ হাজার টাকা, একটি ল্যাপটপ ও মালামাল নিয়ে গেছে। এ সময় মূল্যবান কাগজপত্র তছনছ করা হয়েছে। এরপর রাতের কোনো এক সময় ওই দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে।
