রাজাপুরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৮:০৮
 
ঝালকাঠির রাজাপুরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তিন সদস্যের একটি কমিটি মঙ্গলবার সকালে রাজাপুরের সাতুরিয়ার গণহত্যার শিকার পরিবারগুলো ও তাদের বাড়িঘর পরিদর্শন করেন। এ ছাড়া তারা কাঠিপাড়া গণহত্যার প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য নেন।
 
রাজাপুরের সাতুরিয়ার বেশ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
 
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন এ কমিটির নেতৃত্ব দেন। অপর দুইজন হলেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফরুক হোসেন ও  সিদ্দিক হোসেন।