মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে গুলিভর্তি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কালীরচর গ্রামের মেহেদী হাসান খোকন (৩২), মো. হুমায়ুন (২৩) ও মহেশপুর গ্রামেরইয়া রসুল (২৭)।
সদর থানার এএসআই রাম প্রসাদ চক্রবর্ত্তী জানান, একটি বাড়ির নির্জন স্থানে এই তিন যুবক ইয়াবা সেবন এবং বৈঠক করছিল। পরে তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তিন রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল মেহেদি হাসান খোকনের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
