নরসিংদীতে ধর্ষণের পর হত্যা মামলায় আল-আমিন (২৮) ও আজিম মিয়া (২৬) নামে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শামীম আহমেদ তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন।
২০১২ সালের ১৯ এপ্রিল বেলাব উপজেলার বীরবাঘব গ্রামের আছমা বেগম নামে এক তরুণীকে একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আল-আমিন ও রইছ উদ্দিনের ছেলে আজিম অপহরণের পর ধর্ষণ করে। এ সময় আছমা বেগম চিৎকার করলে আলআমিন ও আজিম তাকে গলাটিপে হত্যা করে।
