নওগাঁয় শিশু নির্যাতনের অভিযোগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৮
 
নওগাঁয় সুবির হার্ডওয়ার দোকানের কর্মচারী দ্বীপ কুমার (১২) নামে এক শিশুকে পাশের দোকান মালিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ডাবপট্টি- লোহাপট্টিতে এ ঘটনা ঘটে।
 
নির্যাতনে শিকার দ্বীপকে নওগাঁ সদর হাসপাতালে ৪ ঘণ্টা চিকিৎসাধীর পর রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পাঠানো হয়েছে। দ্বীপ নওগাঁ শহরের কালীতলা মহল্লার সুধির চন্দ্রের ছেলে।
 
ডাবপট্টি-লোহাপট্টির দাস হার্ডওয়ারের মালিক সাগর দাস জানান, দ্বীপ প্রায় ৭ মাস ধরে তার দোকানে কাজ করছে। সকাল ১০টার দিকে পাশের দোকান সুবির হার্ডওয়ারের মালিক সুবির চন্দ্র দোকান খুলে ঝাড়– দিচ্ছিলেন। এ সময় তর্ক-বিতর্কের পর সুবির রাগের বসে গলা ধরে দ্বীপকে রাস্তার ওপর আছাড় মারেন। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহীতে স্থানান্তর করা হয়।
 
সুবির হার্ডওয়ারের মালিক সুবির চন্দ্র জানান, রাগের বসে দ্বীপকে ধাক্কা দিয়েছি। গলা ধরে রাস্তার ওপর আছাড় মারা হয়নি।
 
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহফুজার রহমান জানান, অচেতন অবস্থায় দ্বীপকে হাসপাতালে ভর্তি করার পর কয়েকবার বমি করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। দ্বীপ মাথায় প্রচÐ আঘাত পেয়েছে।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ব্যাপারে শিশুটির পরিবার থেকে মামলা করেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।