পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং সারের বস্তায় পাটের ব্যাগ ব্যবহারে বাধ্য করার প্রতিবাদে চট্টগ্রামের সার ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছে।
মঙ্গলবার সকাল থেকে বন্দরনগনরী চট্টগ্রামের বিভিন্ন কারখানা, গোডাউন এবং নৌঘাট থেকে সার খালাস, পরিবহন ও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখে ব্যবসায়ীরা।
চট্টগ্রামের বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন জানান, পাটের ব্যাগ ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে সার ব্যবসায়ীদের ধর্মঘট করে।
মোহাম্মদ নাছির উদ্দিন আরো জানান, গত সোমবার বিভিন্ন স্থানে সারের বস্তায় পিপি ব্যাগ ব্যবহার করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফলে ডিলাররা সার নিয়ে যেতে ভয় পাচ্ছেন। তাই ধর্মঘট আহ্বান করা হয়েছে।
