প্যারিস সম্মেলন 'টার্নিং পয়েন্ট' হতে পারে: ওবামা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ২১:৪৬
 
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে যে উদ্যোগ নেয়া হচ্ছে তাতে এবারের প্যারিস সম্মেলন ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারক ওবামা। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক এই শীর্ষ সম্মেলন শুরু হয়।
 
যেসব দেশ খরা এবং সমুদ্রপৃষ্ঠ বেড়ে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে সেসব দেশের নেতারা বিপর্যয় এড়াতে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন সম্মেলনের প্রথম দিনে।
 
শিল্পবিপ্লব পূর্ববর্তী সময়ের চেয়ে বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাপ বাড়ছে বিশ্ব নেতাদের ওপর। এর জন্য করণীয় ঠিক করতে বারো দিন ধরে সম্মেলনে দরকষাকষি করবেন বিশ্বনেতারা।
 
অবশ্য এ ব্যাপারে চুক্তি হলে তার ব্যয় ঠিক কিভাবে ভাগাভাগি করে নেবে দেশগুলো তা এখনো স্পষ্ট নয়। সূত্র: এএফপি