সাভারের হেমায়েতপুরে ডেকো’র অ্যাক্সেসোরিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
সাভারের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাজউদ্দিন বলেন, ‘ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়াবহতা দেখে নিয়ন্ত্রণকক্ষে সাহায্যের জন্য আবেদন জানাই। পরে মিরপুর থেকে দুটি এবং মোহাম্মদপুর থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
সাভারের ফায়ার সার্ভিস কার্যালয় থেকে জানানো হয়, কারাখানার আগুন নিয়ন্ত্রণে তাদের পাঁচটি ইউনিট কাজ করে। কারাখানাটিতে বোতাম, চেইন, প্যান্টের হুক তৈরি হয়।
