মেহেরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত সারারাত ও বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর, মুজিবনগর ও গাংনী থানার ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬জন ও নিয়মিত মামলায় ৩জন। এই নিয়ে জেলায় ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
