সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৬ কর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ৪ জন, শিবিরের একজন বিএনপি’র একজন জন ও নিয়মিত মামলার ১৯ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় তিনজন, কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে দুই্জন, আশাশুনিতে তিন জন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজন গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
