লক্ষ্মীপুরে রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মুসলিম (৩৫) নামের এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। একই সময় শুকুর আলী নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাইচা গ্রামের একটি সুপারির বাগানে এই ঘটনা ঘটে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ৭ রাউন্ড গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মুসলিমকে গ্রেফতার করা হয়। পালিয়ে যাওয়ার সময় সহযোগী শুকুর আলীকে গ্রেফতার করা। এসময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি এলজি, একটি ছেনি ও একটি শাবল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ মুসলিমকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের জানিয়েছে, মুসলিমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে আদালত। অন্যদিকে শুকুর আলীর বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
