কালীগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ২০:১৪


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় বুধবার আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন হোসেন গুলিবিদ্ধ হন।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ১০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ গুলিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুমনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।