হাসপাতালের ফ্লাগপোল ভেঙ্গে শিশুর মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৭:৪০

 

অসুস্থ মায়ের সঙ্গে হাসপাতালে এসে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু ইয়াছিন। বুধবার সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, অসুস্থ আছিয়া বেগম সকাল ১০টার দিকে তার শিশুপুত্র ইয়াছিনকে (৫) নিয়ে জেলা সদরের গঞ্জপাড়া থেকে খাগড়াছড়ি হাসপাতালে আসেন। টমটম থেকে নেমে মা ডাক্তার দেখাতে গেলে ইয়াছিন হাসপাতালের সামনের ফ্লাগপোল ধরে খেলতে থাকে। এক পর্র্যায়ে লোহার ফ্লাগপোলটি ভেঙ্গে ইয়াছিনের মাথার ওপর  পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইয়াছিন খাগড়াছড়ি শহরের উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা মো. কবির হোসেনের ছেলে।