মাগুরায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৮

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৩

 

মাগুরার মহম্মদপুরের ফলসিয়া গ্রামে বুধবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের  দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জানান, মহম্মদপুরের ফলসিয়া গ্রামের  স্থানীয় আওয়ামী লীগ নেতা হিরু মিয়া ও আওয়ামী লীগ নেতা তোতা মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৮ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৬ রাউন্ডগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।