হুমকি পেলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইজিপি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ২১:০১

 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘হুমকি পেলেই জঙ্গি ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে আইজিপি কাপ অনূর্ধ্ব-২১, বিভাগীয় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

আইজিপি বলেন, সম্প্রতি হুমকি দেওয়ার ঘটনায় রংপুর থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি ১৬৫ জনকে হুমকি দিয়েছিলেন। তার পুরো কল রেকর্ড পুলিশের কাছে রয়েছে। তাই এই সব হুমকিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি ইকবাল বাহার। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন ও জেলা পুলিশ সুপার নিশারুল আরিফ উপস্থিত ছিলেন।