রংপুরে যুবকের কবজি কর্তন

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ২২:০৩
 
পূর্বশত্রুতার জের ধরে  রংপুরে এনামুল হক রিচু (২৫) নামে  এক যুবকের ডান হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
 
বুধবার সন্ধ্যায় নগরীর রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এনামুল নগরীর রামপুরার আব্দুল হালিমের ছেলে।
 
কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আশঙ্কাজনক অবস্থায় এনামুলকেরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি।