চুয়াডাঙ্গা শহরে ককটেল বিষ্ফোরণে ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শ্যাকরাতলা-জিনতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরের শ্যাকরাতলা-জিনতলা মোড় নামক স্থানে পর পর ৭টি ককটেল বিষ্ফোরণ হয়। ককটেল বিষ্ফোরণ ও প্রতিপক্ষের হামলায় ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতরা হলেন আব্দুর রহমান, নয়ন হাসান জোয়ার্দ্দার, টিটোন, হিমেল ও সাদ ইবনে সাদ্দাম। এ ছাড়া মিরন নামে আরো এক মোটরশ্রমিক আহত হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে আজিম নামে আহত এক যুবককে আটক করা হয়েছে।
