রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ০৯:৫৮
রাজধানীর শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনি (২৪) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জনির বাবার নাম সিরাজুল ইসলাম। জনি শাজাহানপুরের ৬৮/৩ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
 
স্থানীয়রা জানায়, জনি শাজাহানপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে গোসলের পর ভেজা কাপড় তারে নাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।