সিরিয়ায় প্রথমবারের মতো ব্রিটেনের বিমান হামলা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১২:১১
 
ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে দেশটি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফ টর্নেডো বিমান এই হামলা চালায়।
 
ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে ১০ ঘণ্টা বিতর্কের পর  সিরিয়ার হামলার পক্ষে ৩৯৭টি ও বিপক্ষে ২২৩টি ভোট পড়ে।
 
ভোটের পরপরই সাইপ্রাসে আরএএফ আক্রোটিরি বিমান ঘাঁটি থেকে চারটি টর্নেডো বিমান উড়ে যায়।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সিরিয়ায় বিমান হামলার পর চারটি বিমাননের দুইটি হামলা চালানোর তিন ঘণ্টা পর সাইপ্রাসে ফিরে এসেছে।
 
বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, ঘাঁটি থেকে দুই টর্নেডো ৫০০আইবি পেভওয়ে বোমা নিয়ে চলে যায়। এরপর বিমান দুইটি ঐ বোমা ছাড়াই ফিরে আসে।
 
তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে এই হামলার বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।