সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩ কর্মীসহ গ্রেফতার ৩৫

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১১:১৭
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৩ কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন নিয়মিত মামলার ৩২ জন আসামি রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় দুইজন, কালিগঞ্জে পাচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে আটজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজন গ্রেফতার করা হয়। 
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।