নওগাঁর সাপাহারে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, চার রাউন্ড গুলিসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। আটককৃত দম্পতি, উপজেলার সিরনটি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের একরামুল হক (৫৬) এবং স্ত্রী মিনু বেগম (৪৮)।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, চার রাউন্ড গুলিসহ বাংলাদেশ ও ভারতের সীমান্ত থেকে সাপাহার উপজেলার দিকে আসছিলেন। এমন গোপন সংবাদ জানতে পেরে গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর নামক স্থানে পুলিশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় ।
ওসি জানান, এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
