মনোনয়ন পাওয়ার আনন্দে মদ্পান, অতঃপর হাসপাতালে!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৬:০২
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার আনন্দে মদপান করে অসুস্থ্ হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবলু হোসেন। বৃহস্পতিবার সকালে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। 
 
বাবলু হোসেনের স্ত্রী দিপালী বেগম বলেন, 'আমার স্বামী মদপান করেন। তবে বুধবার দিবাগত রাতে খেয়েছে-কি না সেটা আমার জানা নেই। নির্বাচনের কারণে তিনি রাত করে বাড়ি ফিরছেন।' 
 
কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডা. সিরাজুল ইসলাম বলেন, 'বাবলু মদ্পান করেছেন এ কথা আমরা সঠিক বলতে পারছি না। তবে তার মধ্যে এক ধরনের মানসিক বিকৃতি ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।