শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৫১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় কারবালায় ভটভটি উল্টে রাফিউল ইসলাম রাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ভটভটিতে থাকা আরও ২ স্কুল ছাত্র আহত হয়। নিহত রাফি পৌর এলাকা রসুলপুর গ্রামের সেলিম ড্রাইভারের ছেলে ও ব্রাইট স্টার কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির ছাত্র। 
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাফি ভটভটি যোগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পৌর এলাকার কারবালায় পৌঁছলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ভটভটিতে থাকা ওই স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। এতে আরও ২ স্কুল ছাত্র আহত হয়।