নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র বিশ্বাসের হত্যাকারীর বিচার দাবিতে মদন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইসমাঈল হোসেন, মোজাম্মেল হক, মো. রফিকুল ইসলাম খোকন, আবুল হাসেম কাঞ্চন, জসিম উদ্দিন আহম্মদ খান ও আলী উসমান প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দেয়া হয়।
