‘হত্যা বন্ধসহ ৭ ইস্যুতে সফল আলোচনা হয়েছে’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ২০:৩২

ময়মনসিংহে ভারত-বাংলাদেশ সীমান্তে আঞ্চলিক সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের ব্রিফিং করা হয়।

বাংলাদেশের পক্ষে ময়মনসিংহ জেলা প্রসাশক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও ভারতের পক্ষে শ্রী পিএস ডেখর সাংবাদিকদের জানান, সীমান্তে হত্যা বন্ধ, মাদক চোরাচালান, উত্তেজনা, বন্দি বিনিময় ও কাটাতারের বেড়াসহ ৭টি ইস্যু নিয়ে বৈঠকে সফল আলোচনা হয়েছে।

বুধবার শুরু হওয়া বৈঠকে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের ৭ জেলার জেলা প্রশাসক বাংলাদেশের পক্ষে যোগ দিয়েছেন। অপরদিকে ভারতের শিলং ও তোরাসহ সাত জেলার ম্যাজিস্ট্রেট এই বৈঠকে যোগ দেন।