ধুনট (বগুড়া) সংবাদদাতা
শনিবার গভীর রাতে ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে দুইটি ওষুধের দোকান ও একটি হোটেল ভস্মীভূত হয়েছে। উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
