হবিগঞ্জের পাঁচ পৌরসভায় ২২ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে মনোনয়ন জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও। বৃহস্পতিবার স্ব স্ব পৌরসভার রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
হবিগঞ্জ পৌরসভা : হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনিত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সিলেট কারাগারে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের পক্ষে তার ভাই জি কে গাফ্ফার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিবলী খায়ের, বাংলাদেশ ইসলামী আন্দোলনের (চরমোনাই) মাওলানা আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপি সভাপতি আমিনুর রশিদ এমরান ও জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু মনোনয়ন জমা দিয়েছেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভা : আওয়ামী লীগ মনোনিত মো. ছালেক মিয়া, বিএনপি দলীয় এমএফ আহমেদ অলি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান মাসুক, বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন রুমি ও রকিব আহমেদ মনোনয়ন জমা দিয়েছেন।
চুনারুঘাট পৌরসভা : বিএনপির নাজিম উদ্দিন শামছু, আওয়ামী লীগের সাইফুল আলম রুবেল, স্বতন্ত্র প্রার্থী মীর সাহেব আলী মনোনয়ন জমা দিয়েছেন।
নবীগঞ্জ পৌরসভা : আওয়ামী লীগের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপির ছাবির আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর রানা মনোনয়নপত্র জমা দিয়েছে।
মাধবপুর পৌরসভা : আওয়ামী লীগ দলীয় হিরেন্দ্র লাল সাহা ও বিএনপি দলীয় হাবিবুর রহমান মানিক মনোনয়ন জমা দিয়েছেন।
