চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভায় মেয়র পদে ১৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। তার মধে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬ জন, শিবগঞ্জে ৫ জন, গোমস্তাপুরে ৩ জন ও নাচোলে ৩ জন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সামিউল হক লিটন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মতিন, বিএনপির আতাউর রহমান, জাসদের মুনিরুজ্জামন মনির, জাতীয় পার্টির শাহজাহন আলী ও জামায়াতের নজরুল ইসলাম।
শিবগঞ্জে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মঈন খান, বিএনপির শফিকুল ইসলাম, জামায়াতের জাফর আলী ও স্বতন্ত্র প্রার্থী কারিবুল ইসলাম রাজিন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপির তারিক আহম্মদ, জামায়াতের মিজানুর রহমান।
নাচোলে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আব্দুর রশিদ খান ঝালু, বিএনপির কামরুজ্জামন, জামায়াতের ডা. রফিকুল ইসলাম।
