মেহেরপুরের গাংনীতে মেয়র পদে স্বামী-স্ত্রীসহ সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আওয়ামী লীগের আহম্মেদ আলী, বিএনপির ইনাসারুল হক ইন্সু, বিএনপির বিদ্রোহী আসাদুজ্জামান বাবলু, আওয়ামী লীগের বিদ্রোহী আশরাফুল ইসলাম ও তার স্ত্রী সাহানা ইসলাম সান্ত্বনা, ইসলামী আন্দোলনের হুজ্জাতুল ইসলাম ও জাতীয় পার্টির (এরশাদ) মর্তুজা আলম বুলবুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
