দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোতাহার আলী বৃহস্পতিবার হাতে হাতকড়া নিয়েই মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতিবেশির দায়ের করা একটি বিষ্ফোরক আইনের মামলায় তিনি কারাগারে আছেন।
আদালতের অনুমতিতে পুলিশি প্রহারায় তাকে দিনাজপুর কারাগার থেকে উপজেলা নির্বাচন অফিসে এনে মনোনয়নপত্র দাখিল শেষে আবার কারাগারে ফেরত নেয়া হয়।
