ঠাকুরগাঁওয়ে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৯:০৭


ঠাকুরগাঁও পৌরসভায় ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন৷
 

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও পৌরসভা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন মেয়র প্রার্থীরা৷


আওয়ামী লীগের তাহমিনা আক্তার মোল্লা, আওয়ামী লীগের বিদ্রোহী এস এম সোলায়মান আলী সরকার, বিএনপির মির্জা ফয়সল আমীন, বিএনপির বিদ্রোহী গোলাম সারোয়ার রঞ্জু, জামায়েতের আব্দুল হাকিম জিহাদী, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম মনোনয়নপত্র জমা দেন।