বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে গুলির ঘটনায় গ্রেফতারকৃত কওমি মাদ্রাসার অধ্যক্ষ সামসুল আলমকে ৫ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত-২ এর বিচারক কামরুজ্জামান এই আদেশ দেন।
সামসুল আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোলামগাড়ী এলাকার আজিম উদ্দিনের ছেলে এবং মোলামগাড়ী কওমি মাদ্রাসার প্রিন্সিপাল।
এ ঘটনায় গ্রেফতার অপর দুজন এখনো পুলিশি রিমান্ডে রয়েছে। তাদের আগামী শনিবার ৭ দিনের রিমান্ড শেষ হলে আদালতে হাজির করবে পুলিশ।
প্রসঙ্গত, ২৬ নভেম্বর বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জের হরিপুর গ্রামে শিয়া স¤প্রদাযের মসজিদের ভেতরে মাগরিব নামাজের সময় মুসল্লিদের লক্ষ্য করে তিন বন্দুকধারী গুলি বর্ষণ করে। এ সময় মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান। গুলিবিদ্ধ হন মসজিদের ইমাম শাহিনুর (৩৫), মুসল্লি আফতাব হোসেন (৪০) ও তাহের মিস্ত্রি (৫০)।
