সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে নদীতে পাকা পিলারের সঙ্গে বাঁধা অবস্থায় একটি লাশের কঙ্কাল উদ্ধার করেছে জেলেরা। বৃহস্পতিবার বিকেল তিনটায়পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসীদের ধারণা, এটি কবর থেকে ‘নিখোঁজ’হওয়া নিহত আব্দুল মনাফের লাশ।
বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
