বাগেরহাটে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ২০:২৬

 

বাগেরহাটের দুটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দুই, বিএনপির দুই, স্বতন্ত্র দুই, জাতীয় পার্টির একজন ও ইসলামী আন্দোলন একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের খান হাবিবুর রহমান, বিএনপির আবুল কালাম মো. আব্দুল হাই, জাতীয় পার্টির (এরশাদ) মির্জা আলী হাসান এবং স্বতন্ত্র মিনা হাসিবুল হাসান শিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার, বিএনপির আব্দুল মজিদ জব্বার, স্বতন্ত্র জাতীয় পার্টির (এরশাদ) সোমনাথ দে ও ইসলামী আন্দোলনের মোকাম্মেল হোসেন ফকির মনোনয়নপত্র জমা দিয়েছেন।