নরসিংদী পৌরসভার মেয়র পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন কামরুজ্জামান কামরুল (আওয়ামী লীগ), নাগরিক কমিটির এসএম কাইয়ুম (স্বতন্ত্র), সাদেকুর রহমান (জাতীয় পার্টি জেপি), সাইফুল ইসলাম সোহেল (বিএনপি), জামায়াতের জহিরুল ইসলাম মানিক (স্বতন্ত্র), সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), ফারজানা আক্তার (ন্যাশনাল পিপলস পার্টি) ও আমিনুল ইসলাম (ইসলামী ঐক্যজোট)।
মাধবদী পৌরসভার মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন মো. ইলিয়াছ (বিএনপি), মোশারফ হোসেন প্রধান মানিক (আওয়ামী লীগ), মো. হারুন মিয়া (ইসলাম আন্দোলন বাংলাদেশ), বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেন শাহিন (স্বতন্ত্র)।
মনোহরদী পৌরসভার মেয়র পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আমিনুর রশিদ সুজন (আওয়ামী লীগ), শাহরিয়ার কবির (স্বতন্ত্র), মাহমুদুল হক (বিএনপি), আব্দুল খালেক (স্বতন্ত্র), আমজাদ হোসেন (স্বতন্ত্র), বাবুল সরকার (জাতীয় পার্টি) ও আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
