বাংলা কলেজ চত্বরে নাটোর জেলা সমিতির সভা শুক্রবার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ০০:১৫

রাজধানী মিরপুরের সরকারি বাংলা কলেজ চত্বরে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ও নাটোর উৎসব অনুষ্ঠিত হবে শুক্রবার। বিকেলে অনুষ্টিতব্য এ সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর জেলা সমিতি।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, আবুল কালাম ও ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ মোল্লাসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।