পূর্বশত্রুতার জের ধরে এনামুল হক রিচু (২৫) নামে এক যুবকের ডান হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে মহানগরীর রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। রিচু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
জানা যায়, রামপুরা ভগি বালাপাড়া এলাকার আব্দুল হালিমের পুত্র রিচু বুধবার রাতে নিজ এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময় ৩ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রিচুকে কোপাতে থাকে। এক পর্যায়ে তারা রিচুর ডান হাতের কব্জি কেটে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিচুকে উদ্ধার করে মেডিক্যালে ভর্তি করে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
