গতরাতে চুয়াডাঙ্গায় খালিদ ও আসাদ নামে ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতারের প্রতিবাদে সদর থানার সামনের রাস্তায় পুলিশ-ছাত্রলীগ পাল্টাপাল্টি সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। অপ্রত্যাশিত এই ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে।
গতকাল বৃহষ্পতিবার দিবাগত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর এলাকার সাতগাড়ী মহল্লার একটি বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে খালিদ ও আসাদ নামে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে আসে।
এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় উপস্থিতি হয়ে ২ ছাত্রলীগ কর্মীর গ্রেফতার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছুই জানেন না বলে নেতাকর্মীদের জানান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দারোগাদের সঙ্গে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের কথা কাটাকাটি ও উত্যক্ত বাক্য বিনিময় হয়।
একই সময়ে থানার সম্মূখস্থ রাস্তায় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা থানার সামনের রাস্তায় একটি ইজি বাইক ও রিক্সা ভাংচুর করে। থানার মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ অবস্থায়, পুলিশ ৫/৭ রাউণ্ড রবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীদের থানার সামনের রাস্তা থেকে সরিয়ে দেয়।
খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি স্বশরীরে থানায় উপস্থিত হন। অন্যদিকে পুলিশ সুপার রশীদুল হাসানও থানায় আসেন। পুলিশ সুপারের নিকট ঘটনা সম্পর্ক্যে জানতে পারেন।
সেখানে সেলুন জোয়ার্দার আল্টিমেটাম ঘোষণা করে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসানকে বলেন, যুবলীগ কর্মী আজিজুল হত্যা মামলার আসামীদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে । অন্যথায়, আগামিতে এসপি অফিস ঘেরাও করা হবে।
পরে, পুলিশ সুপার রশিদুল হাসান রাত সাড়ে ১১টায় সদর থানা কম্পাউণ্ডে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিং করেন। পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী খালিদ ৫টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। অপর গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী আসাদ সম্পর্ক্যে তদন্ত করে দেখা হচ্ছে। ছাত্রলীগ কর্মীরা রাত্রি প্রায় ১০টার সময় কোর্টমোড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে এবং থানার মধ্যে ইটপাটকেল ছুড়েছে। থানার সামনের রাস্তায় ২টি বোমার বিষ্ফোরণও ঘটিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলা শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মধ্যরাত্রি থেকে শহরের সর্বত্র পুলিশ ও বিজিবি টহল শুরু হয়েছে। শহরময় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।
