মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১০:৩২
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (২২) নামের এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। কামাল মিয়া নামের একজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার লংগরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত সোহেল মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহত ব্যক্তিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, ভোরে লংগরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
রাজনগর থানার উপ-পরিদশক উত্তম কুমার দাস এ দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।