জয়পুরহাটে অস্ত্রসহ গ্রেফতার ১

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৪:৫৭
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চার মাথা এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ একাধিক হত্যা মামলার আসামি রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তাইজুল হুদা রিপন (২৫) জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
 
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, গোপন সংবাদ ভিত্তিতে ৪ মাথা পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে রিপনকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব-৫।রিপনের বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডসহ মামলা রয়েছে।